ভারত সরকার আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে ‘বন্দে ভারত মিশন’ ও এয়ার বাবলের আওতায় থাকা ফ্লাইট এবং সরকারের নির্দেশনা অনুসারে যোগ্য ব্যক্তিরা ভারতে আসা-যাওয়ার অনুমতি পাবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২০২০ সালের ২৩ মার্চ আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল। দেড় বছর পার হলেও সরকার তা চালু করতে তাড়াহুড়ো করছে না।
রবিবার ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এক আদেশে এই স্থগিতের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।
এতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট রুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেস টু কেস ভিত্তিতে হয়তো আন্তর্জাতিক শিডিউল ফ্লাইটের অনুমতি দিতে পারে।
খবরে বলা হয়েছে, গত বছর 'বন্দে ভারত মিশন'-এর আওতায় বিভিন্ন স্থানে ফ্লাইট চালু ছিল এবং কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল গঠন করা হয়েছে।