ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার শনাক্তের হার। ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ ২১ শতাংশেরও বেশি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে নতুন করে এক লাখ ৪১ হাজার ৯৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ।
আক্রান্তের হার পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে নতুন করে মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে পশ্চিমবঙ্গ রাজ্যে একদিনে আক্রান্ত ১৮ হাজার ২৩১ জন। এরপর রয়েছে দিল্লি, তামিলনাড়ু এবং কর্নাটক।
ভারতের করোনার সবশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন। মোট মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন। শুক্রবার সাত মাস পর করোনায় শনাক্ত প্রায় দেড় লাখের কাছাকাছি। গত বছরের জুনে দৈনিক এক লাখ আক্রান্ত হয় ভারতে।
এদিকে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট ওমিক্রন আক্রান্ত ছাড়ালো তিন হাজার। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। ভারতে দ্রুত করোনার বৃদ্ধির জন্য ওমিক্রন স্ট্রেইনকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার