মহাত্মা গান্ধীর ভাস্কর্যে ‘আইএস জিন্দাবাদ’ লিখলো দুর্বৃত্তরা

ভারতের জাতীয়তাবাদী নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্যে দুর্বৃত্তরা আইএস জিন্দাবাদ লিখে দিয়েছে। সোমবার রাজস্তানের দুদু তেহসিল এলাকায় গান্ধির দুটি ভাস্কর্যে কালো কালি দিয়ে এসব লেখা হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে সন্ত্রাসী হামলার হুমকির কথাও এতে লেখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি এফআইএর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

স্থানীয় পুলিশের অতিরিক্ত সুপার সঞ্জয় কুমার জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে ভারত। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পাঠানকোটে হামলার পর দেশব্যাপী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে ভারত। ইতোমধ্যে ১৪ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২ জানুয়ারি দিনগত রাতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় ৬ হামলাকারী আর নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস

/এএ/