বিভ্রান্তিকর বিজ্ঞাপন, সেনসোডাইনের ১০ লাখ রুপি জরিমানা

সেনসোডাইন টুথপেস্টের নির্দিষ্ট বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)। একই সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সিসিপিএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপনে সেনসোডাইন দাবি করে থাকে তাদের পণ্য বিশ্বজুড়ে সুপারিশ করে থাকে ডেন্টিস্টরা এবং এটি বিশ্বের এক নম্বর সেনসিটিভিটি টুথপেস্ট। এসব দাবি করা বিজ্ঞাপন এক সপ্তাহের মধ্যে প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

সিসিপিএ এর বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের দাবির সমর্থনে সেনসোডাইন যেসব নথি উপস্থাপন করেছে তা পরীক্ষা করে দেখা গেছে, কেবল ভারতীয় ডেন্টিস্টদের ওপর জরিপ চালিয়ে বিশ্বজুড়ে ডেন্টিস্টরা সুপারিশ করেছে বলে দাবি করা হয়েছে।

‘৬০ সেকেন্ডেই কাজ শুরু করে’ সেনসোডাইনের এমন দাবি ভারতের ওষুধ নিয়ন্ত্রক দফতরকে খতিয়ে দেখার আহ্বান জানায় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি