শুক্রবারে আশরাফ ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদি টুইটারে লিখেছিলেন, আপনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য ও আনন্দময় ভবিষ্যতের কামনা করছি।
মোদি টুইটের উত্তরে সৌজন্যতার খাতিরে আফরাফ ঘানি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেছেন। তবে ঘানি জানাতে ভোলেননি যে, তার জন্মদিন আসলে ১৯ মে, ১২ ফেব্রুয়ারি নয়।
জন্ম তারিখের এই ভুলটার কারণ হিসেবে বলা হচ্ছে, গুগলে আফগান প্রেসিডেন্টের জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারি লেখা আছে। তবে, এটা জানা যায়নি মোদি নিজেই এই টুইট লিখেছিলেন কিনা। সাধারণত মোদির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিরেন জোশি মোদির টুইটগুলো লিখে থাকেন।
এছাড়া, আশরাফ ঘানিও ওই টুইট লিখেছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ঘানি নিজে কিছু পোস্ট করলে তাদে এজে লিখে থাকেন।
ভারতে ২ কোটি ২২ কোটি টুইটার ব্যবহারী আছেন। আর আফগান প্রেসিডেন্টের রয়েছেন ১ লাখ ৭৬ হাজার ফলোয়ার। ফলে দুই প্রেসিডেন্টের এই টুইট বার্তা অনেক ব্যবহারকারীর চোখে পড়েছে।
ভুল জন্মদিনে শুভেচ্ছা জানানোর বিষয়টি নজরে আনার পর আশরাফ ঘানির উদ্দেশে ভারতীয় এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আপনার জন্মদিন কবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যদি আমাদের প্রধানমন্ত্রী আজ আপনাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, তাহলে আজই আমরা আপনার জন্মদিন পালন করব।
রিচার্ড রেগো নামে আরেক ব্যবহারী লিখেছেন, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকা ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বড় আন্তর্জাতিক কৌতুক। সূত্র: বিবিসি।
/এএ/