মানবসম্পদ কর্মকর্তার পদে কুকুর!

বিভিন্ন সমস্যার সমাধান, কর্মকর্তাকে নৈতিকতা বৃদ্ধি ও সৃজনশীলnoname আইডিয়া উদ্ভাবন ত্বরান্বিত করতে সহযোগিতা করেন তিনি।  বিশুদ্ধ এই মানবসম্পদ কর্মকর্তাকে অফিসে সবাই ভালোবাসেন।
১০ বছর বয়সী এই মানবসম্পদ কর্মকর্তার নাম গুফি। তিনি মানুষ নন, গুফি হলেন শংকর জাতের কুকুর। চেন্নাইয়ের ওপিএন নামক বিজ্ঞাপন সংস্থার মানবসম্পদ কর্মকর্তা এই গুফি। অফিসে তার রয়েছে নিজের বিজনেস কার্ড এবং বসার জায়গা।
সাত বছর আগে গুফি রাস্তা হারিয়ে ফেলে। এরপর তাকে অফিসে নিয়ে আসা হয়। এই সংস্থার অফিসে দেখা যাবে, গুফি তার সবুজ সোফায় বসে আছে অথবা সংস্থার ক্রিয়েটিভ টিমের মিটিং রুমে বসা অবস্থায়।
সংস্থার কৌশল বিভাগের প্রধান বালা মানিয়ান বলেন, গুফি আমাদের  অনুপ্রেরণা। সে ঘেঁউ ঘেঁউ করে না বা কাউকের কামড়ায় না। তাকে দেখলে অথবা আদর করলে নতুন নতুন ধারণা পাওয়া যায়।

অফিসেই গুফির বাসা। অফিসে কর্মরতরা পালা করে গুফিকে হাঁটতে নিয়ে যায় ও খাওয়ায়।
সংস্থাটির মানবসম্পদ কর্মকর্তার পদ ছাড়াও আরও কয়েকটি পদ আছে গুফির। ক্রিয়েটিভ ডিরেক্টর ককালিঙ্গাম এস জানান, কোম্পানি গুফিকে তিনটি পদ দিয়েছে। বাকি দুটো হলো, কপি রাইটার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিজুয়ালাইজার।

তিনি জানান, যখনই অফিসের দুজনের মধ্যে কোনও বিষয়ে ধারণা বা সিদ্ধান্ত বিতর্ক তৈরি হয়, গুফি তখন নীরবে তাদের মধ্যখানে দাঁড়ায়। এতে সবাই শান্ত হয়ে যায়। সূত্র: এনডিটিভি।

/এএ/