দিল্লির শিশু হাসপাতালে আগুন, সাত নবজাতকের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। আহত আরো কয়েকজন শিশুর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। শনিবার (২৫ মে) গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস বলেছে, রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে পরে ফায়ার সার্ভিসের ১‌৬টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থল থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। ছয় শিশু রাতেই মারা যায়। রবিবার ভোরে আরও এক শিশুর মৃত্যু হয়। বাকি পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।