কর্মকর্তা জানান, বন্য হাতির পাল থেকে চারটি হাতি বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার সকালে পশ্চিমবঙ্গের ভাতার গ্রামে প্রবেশ করে। এরপর চারটি হাতি গ্রামবাসীদের ওপর আক্রমণ করে।
পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই ৫ গ্রামবাসী মারা যান। গ্রামবাসীরা হাতিগুলো লক্ষ্য করে পাথর ছুড়ে ভয় দেখাতে চাইছিল। এতে হাতিগুলো ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে।
বনমন্ত্রী আরও বলেন, খবর পেয়ে বন কর্মকর্তারা ঘুম পাড়ানি বন্দুকের গুলি ছুড়লে একটি পুরুষ হাতি মারা যায়। অপর তিনটি হাতি পালিয়ে যায়। এগুলোর মধ্যে একটি মাদি হাতি ও দুটি বাচ্চা হাতি ছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/