পদত্যাগের দুই সপ্তাহ পর নীরবতা ভেঙে সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও সম্বলপুরের বিজেপি এমপি ধর্মেন্দ্র প্রধান বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে আন্দোলনের সময় জেন-জিকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। তিনি জানান, আন্দোলনকারীদের উদ্বেগ স্বীকার করে তা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন তিনি।
সম্বলপুরে পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধান বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাগুলো স্বীকার করার অনুমতি চেয়েছিলেন। তার বক্তব্য, তরুণদের অভিযোগ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ না দেওয়াই ছিল তার উদ্দেশ্য।
প্রধান আরও বলেন, জেন-জির আকাঙ্ক্ষার সামনে তিনি নিজের ব্যক্তিগত সম্মানকে বাধা হতে দেননি। একই সঙ্গে নিজেকে ‘জেন-জির শিকার’ বলেও উল্লেখ করেন। তবে তিনি কখনও ঘটনাটিকে ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করেননি বলে জানান।
প্রধান বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেছি এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাগুলো স্বীকার করার জন্য তার অনুমতি চেয়েছি। তার মতে, তরুণদের অভিযোগ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ না দিয়ে তাদের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্বশক্তি হিসেবে ভারতের উত্থানের আকাঙ্ক্ষা পূরণে দেশের তরুণ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানের ভাষায়, প্রতি বছর ভারতে প্রায় দুই কোটি শিশু জন্ম নেয়। ১৫ থেকে ২৫ বছর বয়সীদের দিকে তাকালে, ১০ বছরের মধ্যে নতুন প্রজন্মের ২০ কোটি শিশু তৈরি হবে, যাদের কাঁধে ভর করেই ভারত বিশ্বনেতা হয়ে উঠবে।
সূত্র: উইয়ন নিউজ