১১৬ বছর বয়সে ব্যাংক অ্যাকাউন্ট খুললেন নেতাজির চালক

নেতাজির গাড়ি চালক কর্নেল নিজামুদ্দিননামের আগে কর্নেল থাকলেও তিনি সেনাবাহিনীর কেউ নন। ভারতের স্বাধীনতার অন্যতম পুরোধা নেতাজি সুভাষ চন্দ্র বোসের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন তিনি। আসল নাম নিজামুদ্দিন। স্নেহবশত নেতাজি তাকে কর্নেল নামে ডাকতেন। তারপর থেকে হয়ে গেলেন কর্নেল নাজিমুদ্দিন। আর বয়সের শতক হাঁকিয়ে ১১৬ বছর বয়সে এসে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে আলোচনায় তিনি।

উত্তর প্রদেশের আজমগড় জেলার মোবারকপুরের বাসিন্দা নিজামুদ্দিন। ১১৬ বছর বয়সে পৌঁছে প্রথমবারের মতো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তিনি। ১০৭ বছর বয়সী স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলেন তিনি।

ভারতের আরও খবর: ভারতে গোপন শিশুসদন, অনাকাঙ্ক্ষিত শিশুর বাজার

স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে নিজের ভোটার আইডি কার্ড জমা দেন নিজামুদ্দিন। সেখানে দেওয়া তথ্যমতে, নিজামুদ্দিনের জন্ম ১৯০০ সালে। তিনি ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নেতাজির গাড়ির চালক হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: ভারত নিজেকে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে দেখতে চায়: চীনা সংবাদমাধ্যম

প্রসঙ্গত, নিজামুদ্দিন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন ভক্ত ও সমর্থক। তিনি বলেন, ‘মোদি তার নির্বাচনি প্রচারণার সময় আমার পা ছুঁয়ে প্রণাম করেছেন, আমি তাকে আশীর্বাদ করেছি।’ সূত্র: হাফিংটন পোস্ট

/ইউআর/এএ/