আটকের ঘটনাকে ‘অপহরণ’ আখ্যা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। রবিবার (১১ অক্টোবর) গুরুগ্রাম পুলিশ তাকে মুক্তি দেওয়ার পর এক বার্তায় তিনি শনিবারের সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, আমি বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা একদল লোক আমাকে অপহরণ করে।
তিনি আরও দাবি করেন, ঘটনার আকস্মিকতায় তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিল। তাকে কোনও সুযোগ না দিয়েই ‘অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়’ বলেও তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য হরিয়ানার গুরুগ্রাম পুলিশ আজ তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।