আরও পড়ুন: হায়দ্রাবাদে ব্যস্ত সড়কে নারী পুলিশের সহযোগিতায় শিশুর জন্ম
জম্মু-কাশ্মিরে সম্প্রতি এক সরকারি নোটিস জারি করা হয়েছে। এতে বলা হয়, জম্মু-কাশ্মিরে যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চায়, তাহলে তা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
জম্মু-কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার ম্যাজিস্ট্রেট কার্যালয় জানায়, বর্তমানে ওই জেলায় যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেগুলোর গ্রুপ অ্যাডমিনকে আগামী ১০ দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট কার্যালয়ে হাজির হয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। নোটিসে বলা হয়, এই উদ্যোগ ওই এলাকায় ‘উড়ো কথা’ ছড়িয়ে পড়া রোধে কার্যকর হবে।
আরও পড়ুন: ‘লুট নয়, কোহিনূর ব্রিটিশদের উপহার দেওয়া হয়েছিল’
শুধু তা-ই নয়, প্রশাসন জানিয়েছে, তারা সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে নজরদারিতে রাখছে। যে কোনও ‘অনৈতিক’ কাজের জন্য গ্রুপ অ্যাডমিন দায়ী থাকবেন। সরকারি কর্মকর্তাদেরও একাজে নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।
আরও খবর: বিয়ের পাত্রী হিসেবে চীনে পাচার হচ্ছেন ভিয়েতনামের নারী
উল্লেখ্য, কয়েকদিন আগে এক ভারতীয় সেনা কর্তৃক এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর কাশ্মিরজুড়ে এ ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের দাবি, ওই সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমেই আন্দোলনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তখন জম্মু-কাশ্মিরের কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছিল। সূত্র: হাফিংটনপোস্ট।
/এসএ/এএ/