মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর

মুম্বাইয়ের একটি সড়কে বিএমডব্লিউ গাড়ি চালাতে চালাতে এক পুলিশ সদস্যের সঙ্গে নারী চালকের তর্কের ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাফিক সিগন্যালে অপেক্ষায় থাকা একটি গাড়িতে ধাক্কা দেন ওই নারী। পুলিশ সদস্য থামতে বললেও তিনি তা না শুনে গাড়ি চালিয়ে যান।

প্রায় এক মিনিটের ভিডিওতে ট্রাফিক কনস্টেবল প্রশান্ত হাকেকে বিএমডব্লিউর সামনে দাঁড়িয়ে চালককে বারবার সঙ্গে সঙ্গে থামতে বলতে দেখা যায়। কিন্তু নারী থামতে অস্বীকৃতি জানিয়ে সামনে এগোতে থাকেন। বনেটের সামনে দাঁড়ানো পুলিশ সদস্যকে তিনি ধাক্কা দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ।

এক্স-এ শেয়ার করা ক্লিপে ঘটনাটি ধারণ করা এক নারীকে চালককে থামতে বলতে শোনা যায়। পুলিশ সদস্যকেও হাত নেড়ে গাড়ি থামানোর ইঙ্গিত দিতে এবং ম্যাডাম, দয়া করে গাড়ি চালানো বন্ধ করুন। গাড়ি থামান বলতে দেখা যায়।

এ সময় এক পথচারী বিএমডব্লিউর পেছনের দরজা খুলতে সক্ষম হন। এরপর ওই নারী নিজের ফোন বের করে ঘিরে থাকা মানুষের ভিডিও করতে শুরু করেন এবং বলেন, তাকে হয়রানি করা হচ্ছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পেছন থেকে ধাক্কা খাওয়া গাড়ির চালকের অভিযোগের ভিত্তিতে ওই নারীর বিরুদ্ধে জুহু থানায় এফআইআর হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করার অভিযোগে বিএমডব্লিউ চালকের বিরুদ্ধে ই-চালানও জারি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি