জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার দুই দিন পর এ নিয়ে ধর্মীয় বিতর্ক তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা মুফতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রজভি বরেলভি দাবি করেছেন, ইসলামের বিধান অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।

রাজভির বক্তব্য, শরিয়াহ অনুযায়ী বিয়ে বৈধ হওয়ার জন্য বর ও কনে উভয়কেই মুসলিম হতে হবে। ওমর আবদুল্লাহ মুসলিম হলেও নিধি রাজদান মুসলিম নন। এ কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের বিয়ে অনুমোদনযোগ্য নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ওই ধর্মীয় নেতা বলেন, বিয়ের আগে ওমর আবদুল্লাহর উচিত ছিল নিধি রাজদানকে ইসলাম ধর্ম গ্রহণ করানো। তিনি ইসলাম গ্রহণের পর ইসলামী রীতিনীতি ও ঐতিহ্য অনুযায়ী তাদের বিয়ে হলে তা শরিয়াহসম্মত হতে পারত।

নিজের অবস্থান ব্যাখ্যা করে অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি বলেন, ইসলামে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, বর ও কনে দুজনকেই মুসলিম হতে হবে। তিনি জানান, ‘তাদের দুজনের মধ্যে একজনও মুসলিম না হলে সেই বিয়েকে বৈধ হিসেবে বিবেচনা করা যায় না’।

রাজভির মতে, বিয়ের আগে নিধি রাজদানের ইসলাম গ্রহণ নিশ্চিত করা উচিত ছিল। সেই শর্ত পূরণ না হওয়ায় তাদের বিয়েকে ইসলামী বিধান অনুযায়ী ‘নাজায়েজ’ বলে অভিহিত করেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে