শুক্রবার সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকা জানিয়েছে, গত বছর ছুটি কাটাতে এসে হোটেল কর্মীকে যৌন নিপীড়ন করেন এ কূটনীতিক। সাজাপ্রাপ্ত কূটনীতিকের নাম বেনদার ইয়াহিয়া এ. আলজাহরানি (৩৯)। তিনি চীনের বেইজিংয়ে সৌদি দূতাবাসে কর্মরত।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এ কূটনীতিক।
যৌন নিপীড়নে অভিযুক্তদের বিরুদ্ধে বেত্রাঘাতের শাস্তি সিঙ্গাপুরে বৈধ। দেশটির আদালত মাদক গ্রহণ, যৌন নিপীড়ন, ভাংচুর ও দাঙ্গা অথবা বিদেশিরা দেশটিতে ৯০ দিনের বেশি অবস্থান করলে বেত্রাঘাতের সাজা দিতে পারে। সৌদি আরবেও বেত্রাঘাত প্রচলিত। সূত্র: দ্য স্টার।
/এএ/