ইসমাইল হানিয়েহ বলেন, মার্কিন প্রশাসন যে ঐতিহাসিক আঞ্চলিক শান্তিচুক্তির প্রত্যাশা করছে তা ফিলিস্তিনিদের লক্ষ্য ধূলিস্যাৎ করে দেবে। ফিলিস্তিনিদের স্বার্থ ও অধিকারের নিরাপত্তা নিশ্চিত করে না এমন কোনও প্রস্তাব আমরা কখনও গ্রহণ করব না।
হানিয়েহ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরায়েলের চাপে শান্তিচুক্তির পক্ষে পদক্ষেপ দ্রুততর হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করে না এবং জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা দেয় না এমন কোনও সমাধান বা সমঝোতা ব্যর্থ হতে বাধ্য।
সংবাদ সম্মেলনে হামাসের রাজনৈতিক নেতা জানান, হামাস প্রতিনিধি দলের কায়রো সফরের ফলে মিসরের সঙ্গে সম্পর্ক উন্নতির পথে। সূত্র: মিডল ইস্ট মনিটর।
/এএ/