তুরস্কের ওপর 'একতরফা মার্কিন নিষেধাজ্ঞা'র বিরোধিতা পাকিস্তানের

তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে একতরফা উল্লেখ করে বিরোধিতা করেছে পাকিস্তান। মার্কিন ধর্মযাজককে সন্ত্রাসবাদের অভিযোগে তুরস্কে আটকের ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

pakistan-flag

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নীতিগতভাবে যে কোনও দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে। যে কোনও এবং সব ধরনের সমস্যার সমাধান হওয়া উচিত সংলাপ, দ্বিপক্ষীয় বোঝাপড়া ও কল্যাণের মাধ্যমে।

বিবৃতিতে আরও বলা হয়, এর বিপরীতে যে কোনও উদ্যোগ ও পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। যা সমস্যার সমাধানকে আরও জটিল ও মোকাবিলা কঠিন করে তোলে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তুরস্কের অবদানের উচ্চকিত প্রশংসা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।