জঙ্গিগোষ্ঠী আইএসের শক্তিশালী রকেট হামলায় সিরিয়ার ৫ সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হন আরও ২০ জন। দেশটির পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি বাসে সোমবার রকেট হামলা চালায় আইএস।
সিরিয়া পূর্বাঞ্চলে সকাল ৭টার দিকে রকেট হামলা চালায় আইএস। এতে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় বাসটি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কারও অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের বড় অংশজুড়ে খেলাফত ঘোষণা করে আইএস। তবে ২০১৯ সালে তাদের পতন ঘটে।
যদিও ইরাক এবং সিরিয়ার অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন সময় হামলা করে আসছে এই জঙ্গি গোষ্ঠীটি। তাদের বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী। এই গোষ্ঠীটির হামলা বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: আল-জাজিরা