লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ বাড়ালো তুরস্ক

লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে তুরস্ক। মঙ্গলবার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে লেবাননে তুর্কি সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০০৬ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে মিশনে সেনা পাঠানোর অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট।

লেবাননে নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারকে তার কর্তৃত্ব পুনর্গঠনে সহায়তা করে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা।