সংঘাত বন্ধের আলোচনায় তেহরানে কাতারি প্রতিনিধি দল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাত অবসানের মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। এএফপি ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে এ উদ্দেশ্যে ইরানে পাঠানো হয়েছে।

অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সফরটির উদ্দেশ্য হলো কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।