ইরানের ১০ সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির ভেতর এবং আশেপাশে ইরানের ১০ সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা একটি ঝাপসা, সাদা-কালো ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। ভিডিওটিতে কয়েকটি হামলার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

এদিকে, এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ দফার হামলায় দেশটির উপকূলীয় পাঁচটি স্থানে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।