ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার বা জাহাজে অজ্ঞাত প্রক্ষেপণ বা অজানা বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউকেএমটিও জানায়, ওমানের লিমাহ থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় ঘটনাটি ঘটে।
সংস্থাটি জানায়, প্রক্ষেপণটি ট্যাংকারটির বাম পাশে বা পোর্ট সাইডে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ইউকেএমটিও।