যুক্তরাষ্ট্র সফর পেছালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহের পরিবর্তে নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠান মাসের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর পুনর্নির্ধারণ করা হয়েছে।

আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান পাল্টা হামলা এবং লেবাননের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনার আবহে নেতানিয়াহুর এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল