হরমুজ প্রণালিকে আবারও ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন ট্রাম্প। ছবিটিতে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে পোস্টটির সঙ্গে কোনও ক্যাপশন দেননি তিনি।
গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে ইরানের সঙ্গে অচলাবস্থা নিরসনে অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের এই পোস্ট সামনে এলো।
এর আগে গত ১৮ আগস্ট প্রথমবার একই ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প। এর কয়েক দিন আগে তিনি হরমুজ প্রণালিকে ‘শিগগিরই’ মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিলেন।