ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। রবিবার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বাঘাই বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টার ধারাবাহিকতায় আসিম মুনিরের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সফরটির বিষয়ে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।