‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান ‘আত্মসমর্পণ করবে না’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তারা আমাদের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হোক।

তিনি প্রশ্ন করেন, বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকায় কেন যুদ্ধ চালানো হচ্ছে? তারা যদি মানবিক হয়, তাহলে মানুষকে পানি, খাবার ও ওষুধ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে কেন?

পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণকে জোর করে আত্মসমর্পণ করানো যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল