ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। বুধবার আরাঘচি চীন সফরে থাকা অবস্থায় এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এ সময় দুই নেতা সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা স্থবির হয়ে রয়েছে। এখন পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছানোরও কোনো ইঙ্গিত নেই।