যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হলে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি বলেছেন, যেকোনও আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে, এমনকি পরিস্থিতি ‘ভয়াবহ যুদ্ধের’ দিকে গড়ালেও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে তেহরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন আরাঘচি। এবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একই বার্তা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
আরাঘচি লিখেছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও আমি যুদ্ধ বিক্রি করতে নিউইয়র্কে আসিনি। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলাম।
তিনি আরও বলেন, তবুও যেকোনও আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে- এমনকি তা ভয়াবহ যুদ্ধের দিকে গড়ালেও।
তবে একই সঙ্গে কূটনৈতিক পথ খোলা রাখার কথাও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একই সময়ে আমরা প্রকৃত কূটনীতির জন্য প্রস্তুত।
Told @MeetThePress:
— Seyed Abbas Araghchi (@araghchi) September 27, 2026
President Pezeshkian and I did not come to New York to sell a war. We came to forge peace.
Iran nonetheless remains steadfast in the face of any aggression—even if it comes to an apocalyptic war. At the same time, we are ready for real diplomacy.