মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, গত তিন বছরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় মার্কিন করদাতাদের অর্থ থেকে ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয় করেছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র যত ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করেছে, ইসরায়েল নিজে তার চেয়ে কম ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে তার এই মন্তব্য সামনে এলো। ওই নির্বাচনে ভোট দেবেন মার্কিন ভোটাররা। মতামত জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে ওয়াশিংটনের সম্পৃক্ততা নিয়ে মার্কিন জনগণের মধ্যে উল্লেখযোগ্য অসন্তোষ রয়েছে। 

সূত্র: আল জাজিরা