ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দি বিরোধী একটি গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রবিবার তেহরানের একটি গণমাধ্যমের বরাতে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
মেহর নিউজ এজেন্সি জানায়, বিপ্লবী রক্ষীবাহিনীর স্থল বাহিনীর চালানো ড্রোন অভিযানের অংশ হিসেবে বালিসান এলাকায় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোমালার সদর দফতরকে গত রাতে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আধা-স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে ইরানি কুর্দি জঙ্গিদের কয়েকটি গোষ্ঠীর শিবির ও ঘাঁটি রয়েছে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইরান সেগুলোকে বারবার লক্ষ্যবস্তু করেছে। এসব যোদ্ধাকে ইরান তার চিরশত্রু ইসরায়েলের সমর্থনপুষ্ট বলে অভিযুক্ত করে। এ হামলার দায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।
সাম্প্রতিক সবচেয়ে প্রাণঘাতী হামলা ঘটে ১৭ জুলাই সুলাইমানিয়া শহরের কাছে, যেখানে কোমালার নয় সদস্য নিহত হন।