বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

সৌদি আরবের রাস তানুরা শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা। এরপর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দাম বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৩৬ সেন্টে উঠেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বেড়েছে ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ, যার ফলে দাম দাঁড়িয়েছে ১০১ ডলার ১২ সেন্ট।

মঙ্গলবার হুথিরা জানায়, সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল ধারণক্ষমতার এ স্থাপনা সত্যিই লক্ষ্যবস্তু হয়েছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি।

এর আগে মঙ্গলবার প্রায় ২ ডলার কমেছিল তেলের দাম। মধ্যপ্রাচ্যে আলোচনার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ কমায় ওই দিন ব্রেন্টের নিষ্পত্তি মূল্য ছিল ১১৩ ডলার ৮৮ সেন্ট এবং ডব্লিউটিআইয়ের ৯৯ ডলার ৯০ সেন্ট।

সূত্র: আল জাজিরা