ট্রাম্পের চোখে নেতানিয়াহু ও আইজেনকোটের নীতিতে ‘অনেক মিল’

ইসরায়েলে নতুন সরকার গঠনের সুযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটকে দেওয়ার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দুই নেতার নীতিগত দৃষ্টিভঙ্গি অনেকাংশেই মিল রয়েছে এবং উভয়েই তার সম্পর্কে ভালো কথা বলেছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘নীতির দিক থেকে তারা অনেকটাই একই রকম। আইজেনকোট আমার সম্পর্কে খুব ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি ট্রাম্পকে পছন্দ করেন। তবে কী ঘটছে, তা আমি দেখিনি। এটি নিশ্চিতভাবেই তার ও বিবি নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক, কী হয়।

গত মাসে ইসরায়েলের নেসেট নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে সেই সমর্থনের পরও আইজেনকোট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে গেছেন।

আইজেনকোট নেতানিয়াহুর শাসনপদ্ধতি থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলেও নীতিগত ক্ষেত্রে তেমন কোনও বড় পার্থক্যের কথা তুলে ধরা থেকে বিরত থেকেছেন। তবে নেতানিয়াহুর বিদায়ী জোট, যার মধ্যে অতি-ডানপন্থী এবং অতি-রক্ষণশীল দলগুলো অন্তর্ভুক্ত ছিল, তার চেয়ে তুলনামূলকভাবে একটি মাঝারি ধরনের সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।