আরটি জানায়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্গবুর্গের আইন পরিষদের সদস্যরা এ বিষয়ক একটি বিল দেশটির কেন্দ্রীয় সংসদে উত্থাপন করবেন। যদি বিলটি পাস হয় তাহলে বিদেশি নাগরিকদের অবস্থান বিষয়ক আইন সংশোধন হবে। প্রস্তাবকারীদের মতে, এতে করে অভিবাসনে গতি পাবে।
প্রস্তাবিত বিলটির সঙ্গে যুক্ত করা ব্যাখ্যায় বলা হয়েছে, বিদেশি নাগরিকদের প্রস্তাবিত বিল অনুসারে লটারির মাধ্যমে নির্বাচিতরা রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
প্রস্তাব অনুসারে, লটারিতে অংশ নিতে বিদেশি নাগরিকদের কোনও ফি দিতে হবে না। তবে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ লটারিতে অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতি বছর দেশগুলোর তালিকা রাশিয়ার সরকার অনুমোদন দেবে।
বর্তমানে বিদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত আইনে সাময়িক বসবাসের অনুমোদন দেওয়া হয়। এরপর নির্দিষ্ট সময় পর তারা নিজেদের রাশিয়ায় বসবাসের উপযুক্ত প্রমাণ করতে পারলে তাহলে দীর্ঘস্থায়ীভাবে অনুমতি দেওয়া হয়। রাশিয়ান নাগরিকদের স্ত্রীরা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। সূত্র: রাশিয়া টুডে
/এএ/