পারমাণবিক বোমা বহনে সক্ষম দশটি উচ্চ প্রযুক্তির সুপারসনিক বিমান কেনার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়াতেই এসব বিমান কেনা হবে।
ইউরোপের সামরিক জোট ন্যাটোর কাছে ব্ল্যাকজ্যাক নামে পরিচিত এই টুপোলেভ টিইউ-১৬ এম বোমারু বিমানটির সর্বাধুনিক সংস্করণ কিনতে রাশিয়ার খরচ পড়বে ১৫ বিলিয়ন রুবল (রাশিয়ার মুদ্রা)।
বৃহস্পতিবার এসব বিমানের পরীক্ষামুলক উড্ডয়ন দেখেন পুতিন। সেখানে তিনি বলেন, নিজেদের রক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
খবরে বলা হয়েছে, বিশালাকারের এই বিমান পিছনের দিকে ডানা মেলতে সক্ষম। স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগের আধুনিকায়িত এই বিমানটি পারমাণবিক যুদ্ধে ব্যবহার উপযোগী। টিইউ-১৬০এম বিমানটি ১২টি ক্রুজ মিসাইল বা ১২ টি স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কোনও ধরণের জ্বালানি সংগ্রহ ছাড়া এটি একটানা সাড়ে সাতহাজার মাইল উড়তে পারে।