ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। মস্কো-কিয়েভের উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সাংবাদিকদের উপস্থিতিতে এমন অভিযোগ করেন তিনি।
পুতিন এদিন আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ততটা উদ্বিগ নয় যুক্তরাষ্ট্র... তবে তাদের প্রধান কাজ হচ্ছে রাশিয়ার উন্নয়নকে প্রতিহত করা। ইউক্রেন নিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোকে যে দাবি জানিয়েছিলা এ সম্পর্ক পুতিন বলেন, মস্কোর পক্ষ থেকে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার যে গ্যারান্টি চাওয়া হয়েছিল তা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা। রাশিয়ান সীমান্তের কাছে সমরাস্ত্র মোতায়েন না করা এবং পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনী ফিরিয়ে নেওয়ার দাবিও উপেক্ষা করা করা হয়েছে।
একটু ভাবুন তো, ইউক্রেন ন্যাটোর সদস্য এবং ক্রিমিয়া পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরু হলো। আমরা কি ন্যাটোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি? কেউ এ বিষয়ে চিন্তা করেছে? মনে হয় তারা তা করেনি।
রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সামরিক সদস্য মোতায়েন করেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো। ফলে বড় কোনও নোটিশ ছাড়াই যেকোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে প্রতিবেশী ইউক্রেনে হামলা কিংবা যুদ্ধে জড়াতে চায় না বলছে মস্কো। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে অন্তর্ভুক্ত না করা এবং পূর্ব ইউরোপে অবস্থান করা জোটের বাহিনী প্রত্যাহারের দাবি রাশিয়ার। যদি কোনও দাবি এখনও না মানলে সংকট নিরসনে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি।