ফুল হাতে যুদ্ধের বিরোধিতা করা শিশুদের আটক করলো রাশিয়া

রাশিয়ায় কয়েকজন শিশুকে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আটকের পর প্রথমে তাদের পুলিশ ভ্যানে তোলা হয়, পরে আইনশৃঙ্খলাবাহিনী তাদের কারাগারে বন্দি করে। এই শিশুরা মস্কোর ইউক্রেন দূতাবাসে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ফুল দিতে চেয়েছিল। তাদের সঙ্গে ছিল একটি পোস্টার, যাতে লেখা ‘যুদ্ধ নয়’, ‘যুদ্ধ থামান’। মার্কিন সামিয়কী নিউজউইকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

শিশুদের আটকের অভিযোগের কথা প্রথম জানা গেছে মঙ্গলবার। আলেক্সান্ডারা আরখিপোভা নামের এক নারীর ফেসবুক পোস্ট ভাইরাল হলে বিষয়টি নজরে আসে। ফেসবুকে দেওয়া তথ্য অনুসারে, আরখিপোভা রাশিয়ান স্টেট ইউনিভার্সিটির প্রভাষক।

ছবির সঙ্গে রুশ ও ইংরেজি ভাষায় পোস্টটিতে লেখা হয়েছে, ‘শিশু, যুদ্ধ ও একটি পুলিশ ভ্যান’। 

পোস্টের বরাতে খবরে বলা হয়েছে, এই ঘটনায় মস্কোতে দুই নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়েছে। শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।

 

বর্ণনায় তিনি লিখেছেন, ইউক্রেন দূতাবাসে ফুল দিতে গিয়েছিল এই শিশুরা। সঙ্গে ছিল তাদের আঁকা পোস্টার। যেটাতে লেখা ছিল ‘যুদ্ধ নয়’, ‘যুদ্ধ থামান’ অথবা ‘যুদ্ধকে না বলুন’।           

ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়েছে, শিশুরা যখন শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে যায় তখন আইনশৃঙ্খলাবাহিনী তাদের আটক করে এবং একটি পুলিশ ভ্যানে তুলে। পরে তাদের কাছের একটি পুলিশ স্টেশনে নিয়ে বন্দি রাখা হয়।

ওই নারীর শিশুদের কয়েকটি অবস্থানের ছবি প্রকাশ করেছেন। একটিতে শিশুদের পুলিশ ভ্যানে দেখা গেছে, অন্য একটি ছোট বন্দি কক্ষ মনে হয়েছে। পোস্টে আরখিপোভা লিখেছেন, অভিভাবকদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা এই সাহসী শিশু ও তাদের মাকে লক্ষ্য চিৎকার করছে। শিশুদের এখনই শিশু কেয়ারে পাঠানো হচ্ছে এবং এই মায়েরা অভিভাবকের অধিকার হারাবেন।

ফেসবুক পোস্টটিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে শিশুদের জন্য সহযোগিতা কামনা করা হয়েছে।

এই পোস্টের এক ঘণ্টা পর আরখিপোভা হালনাগাত তথ্য জানান। তাতে তিনি লিখেছেন, শেষ পর্যন্ত শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের এখন আদালতে বিচারের মুখোমুকি হতে হবে।

শিশুদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট নয়।