রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ভবন ধস



রাশিয়ায় একটি গ্যাস পাইপলাইনে মঙ্গলবার শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ইয়ারোস্লাভ শহরের পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে পড়েছে। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১০টি ভবন।

noname

ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে অন্তত ৪০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধারকারীরা এ পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করতে পেরেছেন। এর মধ্যে উদ্ধারের পর একজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় থেকে এ দুর্ঘটনা এবং লোকজনের আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র: স্পুটনিক। 

/এমপি/