ম্যানচেস্টার হামলা: আহতদের দেখতে হাসপাতালে পপ তারকা আরিয়ানা

হাসপাতালে আহতদের সঙ্গে আরিয়ানাপপ তারকা আরিয়ানার কনসার্ট দেখতে এসে ম্যানচেস্টার অ্যারেনায় বোমা হামলার শিকার হয়েছেন অনেক ভক্ত। ২২ মে ওই বোমা হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও অসংখ্য মানুষ। শনিবার বোমা হামলায় আহত ভক্তদের অবাক করে হাসপাতালে উপস্থিত হন এই তারকা।

নিজের কনসার্টে এসে আহত হাসপাতালে দেখতে গিয়ে অনেককেই জড়িয়ে ধরেন এ তারকা। আহতদের অনেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠছেন। হাসপাতালে বিছানার পাশে প্রিয় তারকাকে দেখতে পেয়ে অনেকেই অভিভূত।

ম্যানচেস্টারে গ্রেনেড হামলায় আহতদের মধ্যে বেশিরভাগই কিশোর বয়সের ছেলে-মেয়ে। আরিয়ানা এর আগেই ঘোষণা দিয়েছেন নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতার একটি কনসার্টে গান গাইবেন তিনি। এজন্য শুক্রবার তিনি যুক্তরাজ্যে এসেছেন।

রয়্যাল ম্যানচেস্টার শিশু হাসপাতালে আহতদের সঙ্গে কাটানো সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আরিয়ান। ছবির ক্যাপশনটি ছিল শুধু একটি হৃদয়ের চিহ্ন।

আরিয়ানার হাসপাতাল পরিদর্শনের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভক্তরা প্রকাশ করেছেন। তাদের একজন আহত জাডেনের বাবা পিটার মান। ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, তিনি আসাতে আমি অনেক খুশি, মনে হচ্ছে খুশিতে আমি বিস্ফোরিত হয়ে যাব। জাডেনকে এতো খুশি হতে কখনও দেখিনি।  আমি একা কেঁদেছি পর্যন্ত।

রবিবার বেশ কয়েকজন পপ তারকার সঙ্গে কনসার্টে অংশ নেবেন আরিয়ানা। জাস্টিন বিবার, ক্যাটি পেরি, কোল্ড প্লে, টেক দ্যাট ও মাইলি সিরাস এ কনসার্টে গাইবেন। সূত্র: এপি।

/এএ/