বিবৃতিতে নিকোলা স্টার্জিওন বলেছেন, এই নির্বাচনে নিঃসন্দেহে স্বাধীনতার গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু আমি মনে করি, এছাড়া আরও অনেক বিষয় ছিল যেগুলো নির্বাচনের ফলে প্রভাব রেখেছে।
এসএনপি নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজের কর্তৃত্ব ও গ্রহণযোগ্যতা হারিয়েছেন।
আগাম নির্বাচনের আগে স্কটল্যান্ডের পার্লামেন্টে স্বাধীনতার জন্য দ্বিতীয় গণভোটের প্রস্তাব উত্থাপন করেছিলেন এসএনপি নেতা। পার্লামেন্টে তার প্রস্তাবটি পাস হয়েছিল।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের আগাম নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এসএনপি। স্কটল্যান্ডে দলটি ৩৫টি আসনে জিতলেও হারিয়েছে ২০টি। গত নির্বাচনে দলটি ৫৫টি আসনে জয় পেয়েছিল। ১৯টি আসন হারালেও এসএনপি এখনও স্কটল্যান্ডের সবচেয়ে আসন দখলকারী দল। তবে এবার স্কটল্যান্ডে কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্র্যাটরা অতীতের যেকোনও সময়ের তুলনায় বেশি সফলতা পেয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ৩১৮টি আসন পেয়ে জয় লাভ করেছে থেরেসা মে’র নেতৃত্বাধী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তবে দলটি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ২৬১টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জেরেমি করবিনের লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ৩২৬টি আসনের প্রয়োজন হয়। ফলে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
ব্রিটিশ নির্বাচনের আরও খবর-
- সরকার গঠন নিয়ে আলোচনায় রানীর সঙ্গে বৈঠকে থেরেসা মে
- সরকার গঠন করতে চান থেরেসা মে, রানীর অনুমতির অপেক্ষায়
- যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ
- পরাজয়ের পরও লেবার পার্টির ফলাফলে খুশি করবিন
- ব্রিটিশ পাউন্ডের দরপতন, বেড়েছে শেয়ার বাজারের সূচক
- যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ
/এএ/