লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নামাজে জানাজা আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদে জোহরের নামাজের পর দুপুর দেড়টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য একই স্থানে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে । জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য গত ২ অক্টোবর লন্ডনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।