সিএনএন জানায়, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি পেয়েছেন ৬২ দশমিক ৫ শতাংশ ভোট। আর স্যান্ডারস পেয়েছেন ৩৭ দশমিক ১ শতাংশ ভোট।
পুর্তো রিকোতে জয়ী হওয়ার মাধ্যমে হিলারি এ সপ্তাহে দুটি জয় পেলেন। এর আগে শনিবার তিনি মার্কিন ভার্জিন আইল্যান্ডে জয়ী হন। মঙ্গলবার নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় ভোটের আগে এ জোড়া জয় হিলারির জন্য একটা অগ্রগতি। পুর্তো রিকোতে মোট ডেলিগেটের সংখ্যা ৬০। এর মধ্যে হিলারি কমপক্ষে ৩১ ডেলিগেটের সমর্থন পাবেন।
পুর্তো রিকোয় প্রাইমারির আগে হিলারি ইতোমধ্যে ২ হাজার ৩২৩ ডেলিগেটের সমর্থন লাভ করেছেন। তবে দলের মনোনয়নের জন্য মোট দুই হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত পুর্তো রিকোর মানুষ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে বাছাইপর্বের নির্বাচনে তাদের অংশ নেওয়ার অধিকার রয়েছে।
স্যান্ডার্স অবশ্য দলীয় মনোনয়ন পাওয়ার আশা এখনও ছাড়েননি। তিনি আশা করছেন, মঙ্গলবারের নির্বাচনে বড় রকমের জয় নিয়ে তিনি দলের সুপার ডেলিগেটদের কাছে নিজের প্রার্থিতার সমর্থনে যুক্তি তুলে ধরতে সক্ষম হবেন। দলের প্রায় ৫০০ সুপার ডেলিগেট, অর্থাৎ দলের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তা এর মধ্যে হিলারির পক্ষে তাদের সমর্থন ঘোষণা করেছেন। সূত্র: সিএনএন।
/এএ/