প্রকাশিত ভিডিওটি পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে ধরা পড়ে অস্ত্রহাতে তাকে তাড়া করার দৃশ্য।
ফুটেজে কিশোরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। এরপর সে যখন দৌড়ে পালাতে থাকে তখন তার পিছু পিছু পুলিশ সদস্যও গুলি ছুড়তে ছুড়তে দৌড়াতে থাকেন ।
ভিডিও ফুটেজকে খোদ পুলিশের একটি প্যানেল ‘মর্মান্তিক ও উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।
শহরটিতে সবোর্চ্চ স্বচ্ছতার অঙ্গীকারের অংশ হিসেবে এই প্রথম পুলিশের ক্যামেরায় ধারণ করা কোনও ভিডিও এত দ্রুত প্রকাশ করা হল । নতুন আইন অনুসারে পুলিশের বড় ধরনের গোলাগুলির ঘটনায় ৬০ দিনের মধ্যে পুলিশকে তার ভিডিও প্রকাশ করতে হবে।
পুলিশের অভিযোগ ২৮ জুলাই ও’নিল একটি গাড়ি চুরি করে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে তাড়া করে এবং গুলি ছোড়ে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুসারে, তার শরীরর পেছনে গুলি লাগার কারণে তার মৃত্যু হয়েছিল।
যদিও ও’নিল নিহত হওয়ার সময়কার দৃশ্য প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, সেসময় সেখানে ক্যামেরা ত্রুটিপূর্ণ ছিল ।
পুলিশের এক মুখপাত্র জানান, শরীরে সংযুক্ত ক্যামেরার ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হয়েছে বলে তারা বিশ্বাস করেন না।
এদিকে শিকাগোর পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করা কর্মকর্তাদের প্রতি অন্যায় এবং এর ফলে তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হতে পারে। এই ঘটনায় অভিযুক্ত তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
প্রকাশিত সেই ভিডিও:
সূত্র: বিবিসি বাংলা।
/এএ/