শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়।
বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেঁপে ওঠে। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। এর ফলে প্রায় বিশ কোটি ডলার (ষোলশ কোটি টাকার) ক্ষতির মুখে পড়লো ফেসবুক। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ।
ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল। ফেসবুকের পরিকল্পনা ছিল, এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোয় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে। তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
/এএ/