সৌদি আরবে অধিকারকর্মী আটকের নিন্দা জানাতে পম্পেও’র প্রতি আহ্বান

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ত্রিশজনের বেশি সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র প্রতি আহ্বান জানিয়েছেন, সৌদি আরবের অধিকারকর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানানোর জন্য। একই সঙ্গে কংগ্রেস সদস্যরা অধিকারকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

2011_10_17-Mike-Pompeo

এক চিঠিতে ৩২ জন আইনপ্রণেতা উল্লেখ করেছেন, সৌদি আরবে সামার বাদাউয়ির মতো মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া যথেষ্ট ছিল না। আমরা আমাদের জাতির মৌলিক নীতি ঊর্ধ্বে তুলে ধরা ও কানাডার পাশে দাঁড়ানো উচিত।  বাদাউয়ির মুক্তির জন্য সব ধরনের কূটনৈতিক উপায় অবলম্বন করা উচিত।

সৌদি আরবে অধিকারকর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানানোর কারণে কানাডার সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপড়েন চলছে।

কানাডার বিবৃতির প্রতিক্রিয়ায় সৌদি আরব কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার ও কানাডায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। রাষ্ট্রদূত বহিষ্কারের পাশাপাশি সৌদি আরব কানাডার সঙ্গে থাকা শিক্ষা বিষয়ক চুক্তিও বাতিল করেছে। সৌদি আরবের বৃত্তিতে কানাডায় পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের অন্য দেশে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কানাডার সঙ্গে থাকা এক হাজার ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা সমঝোতাও স্থগিত করেছে সৌদি আরব। কানাডা–সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিও স্থগিত করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।