ইউক্রেনকে কয়েক ধরনের ড্রোন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্য জানিয়েছেন। এসব সুইচেবল ড্রোনে থাকবে একটি অ্যান্টি-আর্মর ওয়ারহেড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে লয়েড অস্টিন বলেন, সুইচেবল ৬০০ ও ৩০০ যতদ্রুত সম্ভব পাঠানো হবে।
ড্রোনগুলোর নির্মার্তা প্রতিষ্ঠান অ্যারোভাইরনমেন্ট-এর তথ্য অনুসারে, ৬০০ ধরনটিতে অ্যান্টি-আর্মর ওয়ারহেড রয়েছে এবং কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারে।