প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি পেলো হোয়াইট হাউজ

হোয়াইট হাউজের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন কারিন জ্যঁ পিয়েরে। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ও সমকামী হিসেবে মুখপাত্র হতে যাচ্ছেন। এই দায়িত্ব সামলাচ্ছিলেন ৪৩ বছর বয়সী জেন সাকি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বিবিসি।

বাইডেন মার্কিন প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর থেকে উপ-প্রেস সেক্রেটারির পদে ছিলেন কারিন। ১৩ মে বিদায়ী প্রেস সেক্রেটারি সাকির স্থলাভিষিক্ত হবেন কারিন। শুধু প্রথম কৃষ্ণাঙ্গই নন, কারিন এলজিবিটিকিউ প্লাসের একজন ঘোষিত সদস্য।

হোয়াইট হাউজে বর্তমান পদে যোগ দেওয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখন তার অধিনে কারিন কাজ করেন।

এদিকে জেন সাকি মার্কিনভিত্তিক সংবাদমাধ্যম এমএসএনবিতে যোগ দিতে যাচ্ছেন। বিদায়ী জেন সাকি এমএসএনবিসি'র একজন গবেষক। টুইটবার্তায় তার উত্তরসূরি কারিন জ্যঁ পিয়েরেকে একজন আদর্শ নারী হিসেবে অ্যাখায়িত করেছেন।