স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

স্পেনকে ন্যাটোর ‘খারাপ অংশীদার’ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তিনি জানান, এ বিষয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মার্চ মাসে স্পেন ঘোষণা দিয়েছিল, ইরানের বিরুদ্ধে অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে যুদ্ধসংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটি।