যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’। একই সঙ্গে তিনি দাবি করেছেন, গত কয়েক দিনে হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনও সময়ের চেয়ে বেশি তেল বের করে আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজ ও বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তারা নতি স্বীকার করবেই। গত কয়েক দিনে আমরা হরমুজ প্রণালি থেকে ইতিহাসে যেকোনও সময়ের চেয়ে বেশি তেল বের করে এনেছি।
সূত্র: আল জাজিরা