ইরান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি-হুথি সংঘাত নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার ক্যাম্প ডেভিডে বৈঠক করেছেন। ঘণ্টাব্যাপী এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
অ্যাক্সিওস তিন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ প্রধান জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।