যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ের পর ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের শুধু ক্ষমতা অর্জন নয়, বরং সেই ক্ষমতা জনগণের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বুধবার তিনি বলেন, মূল্যবৃদ্ধির চাপে থাকা ভোটারদের জন্য বাস্তব পরিবর্তন আনতে হবে দলটিকে। শুধু ক্ষমতা জয় করাই যথেষ্ট নয়, সেই ক্ষমতা ব্যবহার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
মামদানি বলেন, ‘শুধু ক্ষমতা অর্জন করাই যথেষ্ট নয়। আমাদের সেই ক্ষমতা কাজে লাগাতে হবে’।
ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন আমাদের কাজ করে দেখানোর সময়। বন্ধুরা, আমেরিকায় আবারও নতুন সকাল এসেছে।
৩৫ বছর বয়সী মামদানি ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়ে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র।
সূত্র: আল জাজিরা